সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমি নিয়ে বিএমইউর আন্তর্জাতিক সেমিনার

Share

শেয়ার করুন

বাংলাদেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। “সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ” শীর্ষক এই সেমিনার আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে মেরিটাইম পেশাজীবী, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

সামুদ্রিক মৎস্য খাত শক্তিশালী করা, টেকসই অ্যাকুয়াকালচার, সমুদ্র ব্যবস্থাপনার উন্নয়ন এবং গবেষণা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বঙ্গোপসাগরের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো ছিল সেমিনারের মূল আলোচ্য।

অতিথি ও আন্তর্জাতিক বক্তা

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মইনুল হাসান। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল বিএমইউর উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহীর। সেমিনারের আহ্বায়ক বিএমইউর আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের ডিন কমোডর মো. মিনারুল হক।

আন্তর্জাতিক মূল বক্তারা হলেন:

  • অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অ্যাকুয়াকালচারের অধ্যাপক ড. রবি ফোতেদার: উপকূলীয় ও সামুদ্রিক অ্যাকুয়াকালচারকে সহনশীল করে গড়ে তোলা
  • চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের অধ্যাপক ড. তেং শিন: মেরিন স্পেশাল প্ল্যানিং ও টেকসই সামুদ্রিক মৎস্য আহরণের সমন্বয়
  • থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ড. রাম সি ভুজেল: মৎস্য ও ব্লু ইকোনমি নিয়ে বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপট

কারিগরি অধিবেশনে যেসব বিষয়

বিএমইউর শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন কমোডর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে কারিগরি অধিবেশনে যেসব বিষয়ে উপস্থাপনা হয়:

  • টেকসই সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমির জন্য সমুদ্র ব্যবস্থাপনা
  • বাংলাদেশে গভীর সমুদ্রে মাছ ধরার চ্যালেঞ্জ ও সম্ভাবনা
  • ব্লু ইকোনমির প্রবৃদ্ধিতে মেরিকালচারের সম্ভাবনা
  • সামুদ্রিক মৎস্য গবেষণা ও উন্নয়ন
  • অ্যাকুয়াকালচারে উৎপাদন বাড়াতে জেনেটিক উন্নয়ন
  • মৎস্যপণ্যের প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন ও বিপণন

বিএমইউর সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা (অব.) এবং মৎস্য অধিদপ্তর, ওয়ার্ল্ডফিশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা কারিগরি অধিবেশনে বক্তব্য দেন।

জব ফেয়ার ও পোস্টার প্রদর্শনী

সেমিনারের পাশাপাশি জব ফেয়ার ও গবেষণা পোস্টার প্রদর্শনীর আয়োজন করে বিএমইউ। এতে মেরিটাইম শিল্পের প্রতিনিধি, গবেষক, শিক্ষার্থী ও নিয়োগকর্তারা পেশাগত উন্নয়ন, চাকরি এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা। বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকের থাকার কথা রয়েছে।

ব্লু ইকোনমির পথে

খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি বহুমুখীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য খাতের বড় সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে টেকসই সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক মাছ ধরার নৌবহর, বৈজ্ঞানিক মজুত নিরূপণ, উন্নত প্রক্রিয়াজাতকরণ সুবিধা, দক্ষ জনবল ও কার্যকর সমুদ্র ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প ও আন্তর্জাতিক গবেষণা সংস্থার মধ্যে সহযোগিতা জোরদারে বিএমইউর এই আয়োজনকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

Read more

আরও পড়ুন

Local News

আরও খবর