জানেন কি? বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ একবারে নিতে পারে ২৪,৩৪৬ টিইইউ

Share

শেয়ার করুন

জানেন কি? বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ একবারে ২৪ হাজার ৩৪৬ টিইইউ কনটেইনার বহন করতে পারে। জাহাজটির নাম এমএসসি ইরিনা, দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার (৩৯৯.৯ মিটার)। চীনের ইয়াংজিজিয়াং শিপবিল্ডিং ২০২৩ সালের মার্চে সুইজারল্যান্ডভিত্তিক শিপিং কোম্পানি এমএসসিকে জাহাজটি হস্তান্তর করে।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

টিইইউ মানে টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, অর্থাৎ ২০ ফুট লম্বা একটি কনটেইনারের সমান মাপ। ৪০ ফুটের একটি কনটেইনার গোনা হয় দুই টিইইউ হিসেবে।

ধারণক্ষমতা আর আসল বোঝাই এক নয়

কাগজে ধারণক্ষমতা যত, বাস্তবে এক যাত্রায় তত কনটেইনার সব সময় তোলা যায় না, কারণ কনটেইনারের ওজন, জাহাজের ভারসাম্য আর বন্দরের গভীরতাও হিসাবে আসে। এক যাত্রায় সবচেয়ে বেশি কনটেইনার তোলার রেকর্ডটি শিপিং কোম্পানি ওশান নেটওয়ার্ক এক্সপ্রেসের (ওএনই) জাহাজ ওএনই ইনোভেশনের। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে জাহাজটিতে ২২ হাজার ২৩৩ টিইইউ কনটেইনার বোঝাই করা হয়, গন্তব্য ছিল যুক্তরাজ্যের ফেলিক্সস্টো বন্দর।

২০২০ সালে এইচএমএম আলজেসিরাস ছিল বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার জাহাজ, যার ধারণক্ষমতা ২৩ হাজার ৯৬৪ টিইইউ। তিন বছরের মধ্যে সেই রেকর্ড ভেঙেছে এমএসসি ইরিনা। এত বড় জাহাজ অবশ্য চট্টগ্রাম বন্দরে সরাসরি ভিড়তে পারে না, বড় জাহাজের পণ্য সিঙ্গাপুর বা কলম্বোর মতো ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ছোট ফিডার জাহাজে আসে। টিইইউ নিয়ে আরও জানতে পড়ুন: জানেন কি? কনটেইনারের হিসাব কেন টিইইউ এককে।

সূত্র: জিক্যাপ্টেন (সেপ্টেম্বর ২০২৫, মার্চ ২০২৩); অফশোর এনার্জি (মার্চ ২০২৩); উইকিপিডিয়া, List of largest container ships। ছবিটি প্রতীকী।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

Read more

আরও পড়ুন

Local News

আরও খবর