চট্টগ্রামের শিপব্রেকিং খাতে ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার নিয়োগ, পদ ২টি

Share

শেয়ার করুন

চট্টগ্রামের শিপব্রেকিং বা জাহাজ ভাঙা খাতে কাজের জন্য ২ জন ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আই অ্যান্ড আই কনসালটিং কোম্পানি লিমিটেড। চাকরির ওয়েবসাইট বিডিজবসে ২৪ নভেম্বর ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর ২০২৬।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ডিপ্লোমা, কিংবা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিগ্রি।
  • শিপব্রেকিং, শিপ রিসাইক্লিং, জাহাজ মেরামত বা ভারী ফ্যাব্রিকেশন শিল্পে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।
  • এসএমএডব্লিউ, মিগ ও টিগ ওয়েল্ডিং পদ্ধতি, ওয়েল্ডিং পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে ভালো ধারণা।
  • শিল্প নিরাপত্তা ও হট-ওয়ার্ক নিরাপত্তা প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান।
  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।

কাজের দায়িত্ব

জাহাজ ভাঙার কাজে সব ওয়েল্ডিং কার্যক্রম তদারকি, প্রয়োজনে নিজে ওয়েল্ডিং করা, অনুমোদিত পদ্ধতি ও নিরাপত্তা মান মেনে কাজ হচ্ছে কিনা দেখা, ওয়েল্ডিং জয়েন্ট ও কাটিংয়ের মান পরিদর্শন এবং পরিদর্শন ও দৈনিক অগ্রগতি প্রতিবেদন তৈরি করা।

জাহাজ রিসাইক্লিং খাতে নিরাপত্তা ও পরিবেশ মানের গুরুত্ব নিয়ে জানতে পড়ুন: হংকং কনভেনশন কী, বাংলাদেশের জাহাজ রিসাইক্লিং শিল্পে এর প্রভাব।

বেতন ও আবেদন

বেতন আলোচনাসাপেক্ষ। কর্মস্থল চট্টগ্রাম। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভি ই-মেইলে পাঠাতে হবে: iandiconsulting.co.ltd@gmail.com। যোগাযোগ: +৮৮০২৪১৩৬০৫৩৪, ০৯৬৭৮১২১১২১।

সতর্কতা: মেরিটাইম নিউজ নিয়োগকারী প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন এবং চাকরি পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা দেবেন না।

সূত্র: বিডিজবস (বিজ্ঞপ্তি নম্বর ১৫৬০২০৮), ২৪ নভেম্বর ২০২৬।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

Read more

আরও পড়ুন

Local News

আরও খবর