জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন পেল রুশ নৌবাহিনী

Share

শেয়ার করুন

রুশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’। ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনই প্রথম, যেটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে মূল অস্ত্র হিসেবে নিয়ে নৌবাহিনীতে এল। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার সেভেরোদভিনস্ক শহরের সেভমাশ শিপইয়ার্ডে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

ছয় বছরে পঞ্চম ইয়াসেন-এম

ক্রেমলিনের বিবরণ অনুযায়ী, চতুর্থ প্রজন্মের এই বহুমুখী সাবমেরিন গত ছয় বছরে নৌবাহিনীকে দেওয়া পঞ্চম ইয়াসেন-এম। প্রকল্প ৮৮৫এম নামে পরিচিত এই শ্রেণির সাবমেরিনের ওজন (ডিসপ্লেসমেন্ট) প্রায় ১৩,৮০০ টন বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাময়িকী ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং। সাবমেরিনটি পানিতে ভাসানো হয়েছিল ২০২৫ সালের ২৭ মার্চ।

যাবে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে

পুতিন জানান, পার্ম যুক্ত হবে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে। সেখানে এটি দেশটির সমুদ্রসীমা পাহারা দেবে এবং দূরপ্রাচ্য ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় কাজ করবে। তিনি বলেন, এ ধরনের সাবমেরিন সব ধরনের সাবমেরিন থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।

পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সেভমাশ আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন তৈরি করবে, যার তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির।

সাবমেরিন নির্মাণে বিভিন্ন দেশের তৎপরতা নিয়ে মেরিটাইম নিউজের আগের প্রতিবেদন: নতুন সাবমেরিন, ডেস্ট্রয়ার ও আইসব্রেকার: কানাডার নৌবহর নতুন করে গড়ার পরিকল্পনায় কী আছে।

সূত্র: ক্রেমলিন (২৭ নভেম্বর ২০২৬), ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং (২৭ নভেম্বর ২০২৬)

- Advertisement -
Advertisement
বিজ্ঞাপন
Advertise with Maritime News BDমেরিটাইম নিউজে বিজ্ঞাপন দিন

Read more

আরও পড়ুন

Local News

আরও খবর